ইআইআইএন: 118008 প্রতিষ্ঠাকাল: 2002

নোটিশ বিস্তারিত

হোম নোটিশ বোর্ড মাননীয় সংসদ সদস্য ও মাননীয় সচিব মহোদয়...

মাননীয় সংসদ সদস্য ও মাননীয় সচিব মহোদয়ের শুভাগমন উপলক্ষে উপস্থিতির আহ্বান

07 আগ, 2026 বুজরুক শ্রীকুন্ন্ডী মহাবিদ্যালয়

আগামী ১৫ আগস্ট ২০২৬, শনিবার, বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মনোয়ার হোসেন খান এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মোঃ ওবায়দুর রহমান মহোদয়ের শুভাগমন উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানকে সুশৃঙ্খল, সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের অত্র মহাবিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শুভানুধ্যায়ী এবং সকল শুভাকাঙ্ক্ষীর আন্তরিক উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কাম্য।

সকলের সম্মিলিত অংশগ্রহণ ও সহযোগিতায় অনুষ্ঠানটি সফল ও স্মরণীয় হয়ে উঠবে বলে আমরা দৃঢ়ভাবে আশাবাদী।

বিনীত,

অধ্যক্ষ
বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়
মাগুরা সদর, মাগুরা

সকল নোটিশ দেখুন